বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

রাউজানের সাবেক এমপি ফজলে করিম ৫ মামলায় শোন এরেস্ট : ১টিতে ২ দিনের রিমান্ড

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:৫৮ পিএম, ২০২৪-০৯-২৪

রাউজানের সাবেক এমপি ফজলে করিম ৫ মামলায় শোন এরেস্ট : ১টিতে ২ দিনের রিমান্ড

চট্টগ্রাম-৬ রাউজান আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে ৫ মামলায়  দেখানো হয়েছে। একটি মামলায় দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীতে তিনটি হত্যা মামলা ও নিজ উপজেলা রাউজানে দুটি মামলা হয়। 
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. মফিজ উদ্দীন সাংবাদিকদের জানান, নগরীর পাঁচলাইশ, চান্দগাঁও, চকবাজার থানার তিনটি হত্যা মামলায় পুলিশের পক্ষ থেকে আদালতে আজ সকালে ফজলে করিমকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। এ আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম জুডিশিয়াল মাজিস্ট্রেট নুরুল হারুনের আদালত এবং চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। 
রাউজান থানা পুলিশ জানায়, রাউজান মুনিরীয়া যুব তাবলীগ কমিটির দলইনগর-নোয়াজিষপুর শাখার এবাদতখানা ও পাঠাগার ভেঙে দিয়ে অগ্নিসংযোগ করার মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল মাজিস্ট্রেট নুরুল হারুনের আদালতে আজ এক নম্বর আসামি ফজলে করিমকে সাতদিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। আদালত শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। 
সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, তার ছেলে ফারাজ করিম চৌধুরীসহ ৬৮ জনের বিরুদ্ধে গত ২৩ আগস্ট মামলাটি দায়ের করেন মুনিরিয়া যুব তাবলীগ কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন। এর আগে, পুলিশের কড়া নিরাপত্তায় সকাল সাড়ে ৭টার দিকে ফজলে করিমকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জুডিশিয়াল মাজিস্ট্রেট ভবনে আনা হয়। এ ভবন থেকে সরাসরি আদালতে নিয়ে যাওয়া হয়। 
ফজলে করিমকে আদালতে হাজির করায় তার নিরাপত্তা নিশ্চিত করতে আদালতে অনেক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। আদালতের প্রবেশমুখে পুলিশের বাধা অতিক্রম করে বেশ কিছু বিক্ষুব্ধ জনতা নানা ধরণের ফেস্টুন নিয়ে আদালত ভবনে যান। সেখানে তারা এবিএম ফজলে করিমের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন। 
উল্লেখ, অবৈধপথে ভারতে পালিয়ে যাওয়ার সময় গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীরবাজার থেকে এবিএম ফজলে করিমকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ১৯ সেপ্টেম্বর বিকেলে তাকে একটি হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

রিটেলেড নিউজ

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত


কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত


বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত


চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত


তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত


চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর